৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৯
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য উন্নতির দিকে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ডেন্টাল বিভাগের প্রধান ডা. শামসুল আলম।
শনিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বিক পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কেবিন ব্লক থেকে দন্ত বিভাগে নেওয়া হয়। শনিবার বেলা দেড়টার পর খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেবিন ব্লক থেকে বের করা হয়। এরপর তাকে একটি মাইক্রোবাসে করে নেওয়া হয় প্রায় ১০০ গজ দূরে দন্ত বিভাগে।
দন্ত বিভাগে খালেদা জিয়ার দাঁতের চিকিৎসা হবে অধ্যাপক ডা. কাজী বিল্লুর রহমানের অধীনে। তিনি বিএসএমএমইউর ওরাল অ্যান্ড ম্যাক্সিফেসিয়াল বিভাগের প্রধান।
দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেড় বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন।
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য গত ১ এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হয়। এরপর থেকে তিনি এখানে রয়েছেন।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও ভয়াবহ অবনতি হয়েছে। তিনি হুইল চেয়ার ছাড়া চলাচল করতে ও নিজে বিছানা থেকে উঠতে পারছেন না।
তিনি দাবি করেন, তাকে সব সময় সাহায্য করতে দুইজন লোকের দরকার হচ্ছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে সম্প্রতি তার জিহ্বায় আলসার হয়েছে। কিছুই খেতে পারছেন না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D