৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৯
সরকারের চলমান উন্নয়নকে টেকসই করার লক্ষ্যে সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
তিনি বলেন, ‘এখন প্রশাসনের প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের সেবা করা। আপনাদেরকে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’
মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে জনপ্রশাসন পদক-২০১৯ প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি সরকারি কর্মকর্তা ও জনগণের মধ্যে বিশ্বাস ও আস্থার সম্পর্ক গড়ে তোলা এবং জনগণের মনোভাব নিয়ে দায়িত্ব পালনের জন্য তাদের প্রতি আহ্বান জানান।
আব্দুল হামিদ সরকারি কর্মকর্তাদের পরামর্শ দিয়ে বলেন, ‘আপনাদের তদবির ছাড়াই সরকারি কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় সেবা পাওয়া যায়, সেজন্য সেবা প্রত্যাশীদের এমন আস্থা অর্জন করতে হবে।’
জেলা প্রশাসক ও অন্যান্য তৃণমূল পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আপনাদের এমন ভাবে কাজ করতে হবে, যেন জনগণ আপনাদের তাদের বন্ধু ভাবে।
কোনো সুযোগসন্ধানী যেন বিভিন্ন সামাজিক ইস্যুকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক থাকার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘এ ব্যাপারে আপনাদের ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে।’
হামিদ বলেন, ‘জনগণের জন্যই প্রশাসন, প্রশাসনের জন্য জনগণ নয়।’ রাষ্ট্রপতি বলেন, ‘উন্নত বাংলাদেশ গড়তে সরকারি কর্মকর্তাদের তাদের মেধা ব্যবহার করে নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D