১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৯
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেছেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি বেশি করে বই, আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চা করতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তাহলেই সমাজ থেকে বর্তমান অস্থিরতা দূর হবে। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করলে তারা ভবিষ্যৎ জীবনে ভালো কিছু করে দেখাতে উৎসাহিত হবে।
তিনি শনিবার (২০ জুলাই) বিকালে উপজেলার মুকিতলা সিতারা খাতুন হাফিজিয়া মাদ্র্রাসায় কৈলাশ ১৩ আওলিয়া স্মৃতি পরিষদের উদ্দ্যেগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাজসেবক আলতাব আলীর সভাপতিত্বে ও কৈলাশ ১৩ আওলিয়া স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রুমান আহমদের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের চট্রগ্রামের ব্যবস্থাপনা পরিচালক এম.কে সাফি চৌধুরী এলিম, রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি সাহাব উদ্দিন আহমদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক খলকুর রহমান খলকু, গোলাম কিবরিয়া, হাজী খালেদুর রহমান খালেদ, মাহবুবুর রহমান রাজু, আব্দুল মালিক, মুকিতলা কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণান্ত কুমার পাল, সাংবাদিক জাকারিয়া তালুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৈলাশ ১৩ আওলিয়া স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা মো. খায়রুল ইসলাম সুহেব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তরুণ সমাজসেবক নাদিম মাহমুদ শিপলু, রাজু আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল কাদির জিলানী। অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে বই ও ক্রেস্টতুলে দেন অতিথিবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D