১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৯
সিলেট নগরীতে ব্যাটারী চালিত রিকশা, অটো রিকশা বন্ধ করতে অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
আদালতের নিষেধাজ্ঞা থাকায় শনিবার সন্ধ্যা থেকে নগরীর ভিআইপি রোডের লামাবাজার ও শেখঘাট এলাকায় গড়ে ওঠা বেশ কয়েকটি শোরুমে এ অভিযান চালানো হয়। এসময় অনুমোদনহীন ব্যাটারী চালিত রিকশা, অটো রিকশা বিক্রি ও বাজারজাত করার অপরাধে বেশ কয়েকটি শোরুম সিলগালা করা হয়। অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন সিলেট মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সদস্যরা।
অভিযান শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, ‘উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও একটি চক্র দীর্ঘ দিন থেকে নগরীর ভিআইপি রোডের লামাবাজার থেকে শেখঘাট পয়েন্ট পর্যন্ত সড়কের দুই পাশে অর্ধশতাধিক ছোট বড় শোরুমে ব্যাটারী চালিত রিকশা, অটো রিকশা রেখে বাজারজাত করছে। সিসিকের পক্ষ থেকে একাধিকবার ব্যাটারী চালিত রিকশা, অটো রিকশা বিক্রি ও বাজারজাত না করতে নিষেধ প্রদান করলেও সংশ্লিষ্টরা কোন কর্ণপাত করেনি। যার কারনে বাধ্য হয়ে অভিযানে নামতে হয়েছে’।
তিনি জানান, ‘নগরীর বেশ কিছু এলাকার গ্যারেজ ও শোরুমে ব্যাটারী চালিত রিকশা, অটো রিকশা রেখে বিক্রি ও পাড়া-মহল্লায় চলাচল করতে একটি চক্র সহায়তা করছে। ধারাবাহিকভাবে এদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলেও জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী’।
অভিযানে সিলেট মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিকূলিন চাকমা, সিটি কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, সিকন্দর আলী, রকিবুল ইসলাম ঝলক সহ সিসিকের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালে সরকারী এক আদেশে সিলেট নগরীতে ব্যাটারী চালিত রিকশা, অটো রিকশা চলাচল, বিক্রি ও বাজারজাত নিষিদ্ধ ঘোষনা করা হয়। ২০১৬ সালের ১৯ জানুয়ারি ব্যাটারিচালিত রিকশা মালিক সমিতি সরকারী এই নিষেধাজ্ঞার বিপরীতে উচ্চ আদালতে একটি রিট করলে তা খারিজ হয়ে যায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D