১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০১৯
সিলেট নগরী থেকে জুয়া খেলারত অবস্থায় ১০ জনকে আটক করেছে র্যাব।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. শওকাতুল মোনায়েম জানান, এসএমপির কোতোয়ালী থানা এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১০ জনকে আটক করেছে র্যাব-৯ এর সিপিএসসি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল।
আটককৃতরা হলেন- মোঃ ইব্রাহিম (১৮), মোঃ শের আলী (৩০), মোঃ বিল্লাল (৪২), মোহাম্মদ আলী (৩৮), মোঃ এহতেসানুল কামিল (৪৬), মোঃ আরিফ (২৬), মোঃ কামরুল হক (২৫), মোঃ কুতুব উদ্দিন (২৫), মোঃ আলমগীর (২৭), ও মোঃ পলাশ আহম্মদ (৩৫)।
উদ্ধারকৃত আলামতসহ আসামীদেরকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D