৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯
গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
জাপা মহাসচিব বলেন, এখন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
সংবাদ সম্মেলনের শুরুতে জাতীয় পার্টির নতুন চেয়ারম্যানকে পরিচয় করিয়ে দেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, জিএম কাদের এখন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, তিনি পার্টির চেয়ারম্যান। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
জিএম কাদের এতদিন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান পদে ছিলেন। পার্টির সদ্যপ্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুর আগে তাকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন। গত কয়েক মাস ধরেই এ দায়িত্ব পালন করে আসছিলেন জিএম কাদের।
প্রসঙ্গত রোববার সকাল পৌনে ৮টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন। রোববার বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর পর সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদে দ্বিতীয় এবং বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে জানাজা শেষে মঙ্গলবার তাকে পল্লী নিবাসে সমাহিত করা হয়। এরশাদের মৃত্যুতে জাতীয় পার্টির নেতৃত্বে এলেন তার ছোট ভাই সাবেক মন্ত্রী জিএম কাদের।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D