১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৯
মো. আলা উদ্দিন : সিলেট শিক্ষা বোর্ডের অধীনে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে এবারের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফল বিপর্যয় হয়েছে। এ উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। তবে কোন শিক্ষার্থীই জিপিএ-৫ পাননি। উপজেলায় পাসের হার ৬৯ দশমিক ২৩ শতাংশ।
বুধবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, কানাইঘাট সরকারী কলেজসহ ৮টি কলেজে ১১৯৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন ৮৩০ জন। এদের মধ্যে কানাইঘাট সরকারী কলেজ থেকে সর্বাধিক ৫৮০ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৬৩ জন, তবে এ প্রতিষ্ঠানেরও কোন শিক্ষার্থী জিপিএ-৫ না পাওয়ায় অভিভাবকদের মধ্যে পড়ালেখার মান নিয়ে প্রশ্ন উঠেছে।
এছাড়া গাছবাড়ী আইডিয়াল কলেজ থেকে ১৫৮ জনের মধ্যে ১৩৩ জন, কানাইঘাট মহিলা কলেজ থেকে ৪০ জনের মধ্যে ২৩ জন, শিকদার ফাউন্ডেশন কলেজ থেকে ৭৩ জনের মধ্যে ৫০ জন, ঝিঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজ থেকে ৪৮ জনের মধ্যে ৪৭ জন, দূর্গাপুর স্কুল এন্ড কলেজ থেকে ৬২ জনের মধ্যে ৪৯ জন, চরিপাড়া স্কুল এন্ড কলেজ থেকে ৪১ জনের মধ্যে ৩৩ জন, মালিক-নাহার মেমোরিয়াল একাডেমি থেকে ১৯৭ জনের মধ্যে ১৩২ জন পাস করে।
এদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় উপজেলার ৫টি মাদ্রাসায় ১৮৮জন শিক্ষার্থী অংশগ্রহণ নিয়ে পাস করেছে ১৭৯জন। মাদ্রাসা পর্যায়ে পাশের হার ৯৫ দশমিক ২২ শতাংশ। তবে আলিমেও কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
এর মধ্যে কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসা থেকে ৩১ জনের মধ্যে ২৮ জন, গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসা থেকে ৫৭ জনের মধ্যে ৫৪ জন, ঝিঙ্গাবাড়ী ফাযিল মাদ্রাসা থেকে ৫৪ জনের মধ্যে ৫৩, রহিমিয়া আলিম মাদ্রাসা থেকে ২৩ জনের মধ্যে ২২ জন, সড়কের বাজার আহমদিয়া আলিম মাদ্রাসা থেকে ২৩ জনের মধ্যে ২২ জন পাস করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D