বন্যা আশ্রয় কেন্দ্রে সিসিকের ফ্রি স্বাস্থ্য সেবা

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

বন্যা আশ্রয় কেন্দ্রে সিসিকের ফ্রি স্বাস্থ্য সেবা

সিলেট নগরীর মীরাবাজার শাহজালাল জামেয় ইসলামীয়া স্কুল এন্ড কলেজের আশ্রয় নেয়া বন্যার্তদের ফ্রি স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করেছে সিলেট সিটি কর্পোরেশন।

সোমবার দুপুরে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম বন্যায় ক্ষতিগ্রস্থ ৮০টি পরিবারের নারী-পুরুষ ও শিশুদের এ সেবা প্রদান করে।

এসময় সিসিকের স্বাস্থ্য শাখার বিভিন্ন কর্মকর্তা-কমচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাত থেকে নগরীর উপশহরসহ একাধিক এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। এ কারণে শাহজালাল জামেয়ায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন বন্যা কবলিত প্রায় ৮০ পরিবারের লোকজন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট