১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৯
সিলেটে দুই বন্ধু বাজি ধরে সুরমা নদীতে ঝাঁপ দিয়েছিল। এদের একজন মিলন ফিরে এলেও অপরজন নিখোঁজ রয়েছে।
নিখোঁজ আব্দুস সামাদ (১৮) সিলেট নগরীর বাগবাড়ি নড়িয়া এলাকার মৃত শামসুল হকের পুত্র।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরতলীর টুকেরবাজারের তেমুখিস্থ সুরমা ব্রীজ থেকে তারা একে অন্যের সাথে বাজি ধরে সুরমা নদীতে লাফিয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জালালাবাদ থানার এসআই মহি উদ্দিন জানান, মিলন ও সামাদের বাড়ি বাগবাড়ি নড়িয়া এলাকায়। তারা খুব ঘনিষ্ঠ বন্ধু। দুজন মিলে বিকেলে ঐ এলাকায় বেড়াতে গিয়েছিল। এরপর দুজনেই বাজি ধরে সুরমায় ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষনের মধ্যে মিলন সাঁতরে তীরে ফিরতে পারলেও সামাদের কোন হদিস নেই।
ধারণা করা হচ্ছে, স্রোতের টানে ভেসে গেছে এই যুবক।
এসআই মহি উদ্দিন জানান তিনি একদল পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন।
এদিকে এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান, ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তবে নদীতে প্রবল স্রোত। তারা উদ্ধার তৎপরতা শুরু করতে পারবেন কি-না তা বুঝা যাচ্ছেনা।
রাত সাড়ে ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সামাদ নিখোঁজ রয়েছে। তবে উদ্ধার তৎপরতা শুরু না হলেও জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D