১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৯
বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদের সাধারণ সভা গত ২৯ জুন শনিবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জৈন্তিয়ার কৃতি সন্তান, বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) জয়ন্ত কুমার সেন এনডিসি। স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট আলতাফ হোসেন এপিপি।
বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদ এর আহবায়ক লাল মোহন দেব এর সভাপতিত্বে এবং আহমেদ মোস্তাকিন ও এডভোকেট আল আসলাম মুমিন এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার দ্বিতীয় পর্বে জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মৌলিক দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে গণতান্ত্রিক পন্থায় ভোট গ্রহণ শেষে লাল মোহন দেবকে (জৈন্তাপুর) সভাপতি, এডভোকেট এম এ রহিম (কানাইঘাট) কে সাধারণ সম্পাদক, এডভোকেট আল আসলাম মুমিন (গোয়াইনঘাট) কে সাংগঠনিক সম্পাদক, এডভোকেট শাহজাহান চৌধুরী (কোম্পানীগঞ্জ) কে প্রচার সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় গণপরিষদ এর দ্বি-বার্ষিক কমিটির নাম ঘোষণা করেন সিলেট জেলা পরিষদ সদস্য মহিবুল হক। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D