১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় তার পিতা মো: ছাবিদুর চৌধুরী ও বোন নৈশী আহত হয়েছেন। নিহত মো: অন্তর চৌধুরী (৬) উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের ছাবিদুর চৌধুরীর ছেলে।
এ ঘটনায় নিহতের পিতা ছাবিদুর রহমান চৌধুরী ও তার কন্যা নৈশী চৌধুরী (৯) গুরুতর আহত হয়েছেন। নিহত অন্তর জামালগঞ্জ চাইল্ড কেয়ার কিন্ডার গার্ডেন স্কুলের নার্সারী টু ক্লাশের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টায় চাইল্ড কেয়ার স্কুল থেকে ছাবিদুর তার ছেলে অন্তর ও মেয়ে নৈশীকে নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় মুসলধারে বৃষ্টি হচ্ছিল। বাড়ির কাছাকাছি হেলিপ্যাড মাঠে আসা মাত্রই আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ৩ জনই মাটিতে লুঠে পড়ে। স্থানীয় নয়াহালট একজন রাজ মিত্রী কিচু দুরে কাজ থেকে তাদেরকে মাঠে পড়ে থাকতে দেখে মিস্ত্রীর সাথের সহকর্মীকে নিয়ে তাদের উদ্ধারে কাছে যান। এ সময় মাঠিতে পড়ে থাকা শিক্ষার্থী মেয়েটি উঠে তার বাবা ও ভাইকে ডেকে ডেকে বিলাপ করে কাঁদছিল। পড়ে অাশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অন্তরকে মৃত ঘোষনা করেন। আহতদের মধ্যে নিহতের পিতা সাফিজুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী ম্যাডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের বাড়িতে পুলিশ পরিদর্শন করে তাদের শান্তনা দিয়েছেন বলে জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D