নগরীর তালতলায় পুলিশী অভিযানে ৩৪ জুয়ারী আটক

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৯

নগরীর তালতলায় পুলিশী অভিযানে ৩৪ জুয়ারী আটক

সিলেট নগরীর তালতলা এলাকা থেকে ৩৪ জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জুয়ারিদের কাছ থেকে তেষট্টি হাজার একশত একুশ টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে তালতলাস্থ নন্দিতা সিনেমা হলের সামনে আকস্মিক অভিযান চালিয়ে শিলং তীর নামক জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সবুজ মিয়া (২৬), রুহুল আমিন (২২), মোঃ রফিক মিয়া (২৪), মোঃ মিলন আহমদ (৩০), মোঃ তজিমুল ইসলাম নবাব (২৫), মোঃ ফরহাদ শেখ (৩২), মোঃ আখতার হোসেন (২৫), মোঃ বাবুল (২৪), মোঃ শফিক মিয়া (৫০), মোঃ মোক্তার খান (২৭), সাদেক আহমদ (৩০), মোঃ সফিকুল ইসলাম (২২), মাসুম আহমদ (২৪), দীপক রায় (২৭), ইনতাজ আলী (২৭), মোঃ মাসুম মিয়া (২৫), মোঃ হাবিবুর রহমান (২০), মোঃ জসিম আহমদ (৪৬), মোঃ আব্দুল গনি (৩২), মোঃ শাহিন মিয়া (৩৫), মোঃ ফেরদৌস আহমদ (৩০), মোঃ জামাল হোসেন (২২), মোঃ জাকির হোসেন (২৫), মোঃ আব্দুর রহিম (২৪), এস কে হারুন (৩৮), মোঃ কামরুল ইসলাম (৩২), বাবুল মিয়া (৩৮), মোঃ ময়না মিয়া (২৭), মোঃ সোহাগ আহমদ (২৪), মোহাম্মদ আলী (৩৮), অরুন কুমার ঘোষ (৪৩), আবু তাহের (৩৮), মোঃ টিটু মিয়া (২৪) ও মোঃ সিরাজুল ইসলাম (৩০)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট