১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০১৯
নিজাম ইউ জায়গীরদার : সিলেট নগরীর কুমারপাড়ায় বাসা ফাঁকা পেয়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এসময় আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার সহ ১ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাসার লোকজন বাইরে থাকার সুযোগে ফাঁকা পেয়ে ব্লক-এ , ৫০/১ : কুমার পাড়ায় এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাসার মালিক বেলায়েত হোসেন বলেন, ৮ জুলাই সোমবার সন্ধ্যায় বাসায় তালা দিয়ে স্ত্রী ছেলে মেয়ে’সহ উপশহর আত্মীয়ের বাসায় বেড়াতে যাই, রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফিরে তালা খুলি কিন্তু দরজা খুলছেনা, মনে হলো ভিতর থেকে আটকানো, তাই পুলিশকে খবর দিলাম, পুলিশ এসে দরজা কোন ভাবেই খুলতে না পেরে স্থানীয় কাঠ মিস্ত্রির সাহায্যে দরজা খুলে দেখি দেয়ালের বেন্টিলেটার ভেঙ্গে ভীতরে প্রবেশ করে ঘরের স্টিলের আলমারির তালা ভেঙ্গে সেখানে থাকা শাড়ী কাপড়, স্বর্ণালঙ্কারসহ ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল।
এ ঘটনায় বাসার মালিক বেলায়েত হোসেন বাদী হয়ে কতোয়ালী থানায় একাটি অভিযোগ দায়ের করবেন বলে জানান। ৯৯৯ এ কল দিলে সিলেট মেট্রোপলিটন পুলিশের পাঁচ সদস্যের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে গেছে বলেও জানান তিনি।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D