৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০১৯
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং অনলাইন পোর্টাল বিভ্রান্তিকর ও অসত্য খবর প্রচার করছে কি না, সেটি সার্বক্ষণিক তদারকি ও নজরদারি করছে তথ্য মন্ত্রণালয়। একইসঙ্গে ভুয়া খবর প্রকাশ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রবিবার (৭ জুলাই) জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে এসব কথা জানান তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
ক্ষমতাসীন দলের এমপি আবু জাহির দাবি করে বলেন, অনলাইন পোর্টালগুলো অসত্য ও ভুয়া খবর প্রচার করছে। এ ব্যাপারে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে কি না তা মন্ত্রীর কাছে জানতে চান তিনি।
এ ব্যাপারে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিভ্রান্তিকর ও মিথ্যা খবর প্রচার হলে মন্ত্রণালয় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। এরইমধ্যে ৫৭ ধারা আইন করা হয়েছে। কোথাও বিভ্রান্তিকর খবর পরিবেশন হলে ভবিষ্যতেও ব্যবস্থা নেওয়া হবে।
অসত্য খবর পরিবেশন করা বিভিন্ন অনলাইন পত্রিকা ও নিউজ পোর্টাল বন্ধ করতে সরকার কী ব্যবস্থা গ্রহণ করছে, এ সংক্রান্ত আরেকটি প্রশ্নে মুরাদ হাসান বলেন, কিছু অনলাইন নিউজ পোর্টাল অনেক ক্ষেত্রে সঠিক খবর পরিবেশন করে না, তারা বিভ্রান্তিকর ও অসত্য খবর দিচ্ছে। এরইমধ্যে নিউজ পোর্টাল নিবন্ধনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য ৩০ জুন পর্যন্ত আবেদনের সময় দেওয়া হয়েছিল। পরে সেটি ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আবেদনের সময় শেষ হলে যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য নিউজ পোর্টালকে নিবন্ধন দেওয়া হবে। ভুয়া ও বিভ্রান্তিকর খবর প্রকাশ বন্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাতীয় পার্টির (জাপা) এমপি পীর ফজলুর রহমান বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের আওতায় সাংবাদিকদের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে কি না এর জবাবে মুরাদ হাসান বলেন, সরকার তথ্যের অবাধপ্রবাহ নিশ্চিত করতে আন্তরিক। যে ধারার নিয়ে প্রশ্ন উঠেছে, সেটিতে খবর প্রচার ও প্রকাশে কোনো ধরনের বাধা আছে বলে মনে করি না। তবে সাংবাদিকরা কোনো কোনো ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছেন, এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে জানানো হলে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D