১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৯
গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে গণতান্ত্রিক বাম জোটের ডাকা আধা বেলা হরতাল রোববার ভোর থেকে চলেছ। হরতালে সরকারবিরোধী বিভিন্ন দল ও সাধারণ মানুষের সমর্থন থাকলেও নগরীর বিভিন্ন সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই নগরীতে মিছিল-পিকেটিং করছেন বাম জোটের নেতাকর্মীরা। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে বেলা ২ পর্যন্ত।
সকাল ৯টা থেকে নগরের প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোট। এতে সিপিবি, বাসদ, বাসদ মার্কসবাদীসহ সম্মিলিত বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে সুরমা টাওয়ার, আম্বরখানা, ওসমানী শিশু পার্কসহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে আবারও কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ করে দেন হরতালকারীরা।
এ সময় তাদের বন্দরবাজার, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট এলাকায় পিকেটিং করতে দেখা যায়। মিছিল শেষে পুনরায় কোর্ট পয়েন্টে এসে অবস্থান নেন হরতাল সমর্থকরা। এসময় বৃষ্টি উপেক্ষা করেও কোর্ট পয়েন্টে দাঁড়িয়ে যানবাহন চলাচলে বাঁধা প্রদান করেন তারা।
এদিকে হরতাল উপলক্ষে ভোর থেকেই নগরীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সিলেট মেট্রেপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, সিলেটের কোথাও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D