১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৯
সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে ছিনতাই করে পালানোর সময় রায়নগর রাজবাড়ি এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটের সময় তাদেরকে আটক করা হয়। শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আটককৃতরা হলো- সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার শান্তিপুরের আবদুল কাদিরের ছেলে কামরান আহমদ সজল (২১), সিলেট নগরীর সোনারপাড়া নবারুন ১৬২/২ নম্বর বাসার রমজান মিয়ার ছেলে ইমরান আহমদ ইমন (২২), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা গ্রামের সিরাজ আহমদের ছেলে জাকির মিয়া (২১) ও নগরীর টিলাগড় রাজপাড়া সুরভী-১২ নম্বর বাসার জুনেদ আহমদ (২৩)।
এর মধ্যে কামরান আহমদ সজল বর্তমানে শিবগঞ্জ লামাপাড়া মোহিনী ১৮ নম্বর বাসায় ও জাকির মিয়া বাহুবল আবাসিক এলাকার ১নং রোডের বিরতি-১ নম্বর বাসায় বসবাস করছে।
তাদের কাছ থেকে নগদ টাকা, ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও ২টি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ছিনতাইর শিকার জনৈক তারেক আহমদ বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. জেদান আল মুসা জানিয়েছেন আটককৃত কামরানের বিরুদ্ধে ৬টি, ইমরানের বিরুদ্ধে ৩টি, জাকির মিয়ার বিরুদ্ধে ১টি ও জুনেদ আহমদের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D