১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৯
সিলেট জেলা ও মহানগর যুবলীগের সম্মেলনকে সামনে রেখে উপশহর যুবলীগের উদ্যোগে নগরীতে এক বিশাল মোটর শোভাযাত্রা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় উপশহর এবিসি পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর উপশহর, সোবহানীঘাট, বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, কুমারপাড়া, নাইওরপুলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রোজভিউ পয়েন্টে এসে শোভাযাত্রাটি সমাবেশে মিলিত হয়।
মোটর শোভাযাত্রা ও মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক ও সিলেট ল’ কলেজ ছাত্র সংসদের সাবেক মিলনায়তন সম্পাদক মো. জাফরান জামিল, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি কামাল উদ্দিন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা হুমায়ুন রশিদ সুমন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের অন্যতম সদস্য মিনহাজ চৌধুরী লিটন, যুবলীগ নেতা কবির চৌধুরী রাসেল, জাহির উদ্দিন, সৈয়দ নিয়াজ আহমদ, চঞ্চল চৌধুরী, মিন্নত আলী, কাজী জুবায়ের, সুলতান শাহজাহান তুহিন, সাহেদ আহমদ, দেলওয়ার হোসেন জাহাঙ্গীর, সাহেদ আহমদ পলাশ, মাসুদুর রহমান, সিদ্দিকুর রহমান, রেজওয়ান আহমদ, সুুলতান আহমদ, জাকারিয়া আহমদ, ফুয়াদ বক্সি, দেলওয়ার হোসেন, জাফর আহমদ, ইফরাত আহমদ, সাজ্জাদ আহমদ, নাবিল আহমদ, আরজু মিয়া, শাহিন আহমদ, ইয়াহিয়া আলম মুন্না, রায়হান আহমদ, কবি রুহুল আমিন, আমিন আহমদ, তারেক আহমদ, তানভীর, সাজু, মাহদি, ফাহিম আহমদ, লিটন আহমদ প্রমুখ।
সমাবেশে জেলা যুবলীগের সভাপতি পদে মো. জাফরান জামিল ও সাধারণ সম্পাদক পদে কামাল উদ্দিনের নাম ঘোষণা করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D