১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৯
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আন্দোলনের মাধ্যমেই বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বর্তমান সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়, যে কারণে মিথ্যা মামলায় নেত্রীকে কারাগারে বন্দি রাখা হয়েছে। একমাত্র আন্দোলনেই সম্ভব আমাদের নেত্রীকে মুক্ত করা।
বৃহস্পতিবার রাতে কুমারপাড়াস্থ মেয়রের বাসভবন সংলগ্ন কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের সিলেট জেলা ও মহানগর কমিটি পুনর্গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিলেট জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে ও সিলেট মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. ইউনুস মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রিয় বিএনপির ক্ষুদ্র বিষয়ক সহ-সম্পাদক মুক্তিযোদ্ধা এম. এ. রাজ্জাক, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রিয় শ্রমিকদলের কার্যকরি সভাপতি সালা উদ্দিন সরকার, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, কেন্দ্রিয় শ্রমিকদলের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, কেন্দ্রিয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সোরমান আলী, কেন্দ্রিয় শ্রমিক দলের প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম প্রমুখ।
সভায় দলের তৃণমূলের নেতৃবৃন্দের বক্তব্য ও দাবীর প্রেক্ষিতে সিলেট জেলা ও মহানগর শ্রমিকদলের নতুন কমিটি নাম ঘোষণা করেন কেন্দ্রিয় শ্রমিক দলের কার্যকরি সভাপতি সালা উদ্দিন সরকার।
নতুন কমিটিতে সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি সোরমান আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী ও শামসুল ইসলাম ফয়সল এবং সিলেট মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক মনজুর আহমদ চৌধুরী লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক লিমন মিয়া ও সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D