১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৯
ছাতকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯ এর যৌথ অভিযানে বিভিন্ন আইসক্রিম ফ্যাক্টরি ও বেকারি থেকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ছাতক শহরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের সুনামগঞ্জের সহকারি পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ফয়েজ উল্লাহ ও সুনামগঞ্জ র্যাব-৯’র এএসপি আবদুল খালেক।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের অভিযোগে শহরের বাগদাদ বেকারি থেকে ৪০ হাজার টাকা, ও ঢাকা রয়েল বেকারি থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে নকল মনোগ্রাম ব্যবহার করে ও নোংরা পরিবেশে আইসক্রিম প্রস্তুত করার অপরাধে চাইপাই আইসক্রিম ফ্যাক্টরি থেকে ২০ হাজার টাকা এবং বিষাক্ত কেমিকেল ও রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করার অপরাধে তৃপ্তি আইসক্রিম ফ্যাক্টরি থেকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এসময় সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোকজন ছাড়াও র্যাব-৯ এর প্রাণকৃষ্ণ, জসিম উদ্দিন, রফিক আহমদসহ র্যাব সদস্যরা অভিযানে সাথে ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D