সিলেটে চুরি যাওয়া মোটরসাইকেল সুনামগঞ্জের তাহিরপুর থেকে উদ্ধার

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৯

সিলেটে চুরি যাওয়া মোটরসাইকেল সুনামগঞ্জের তাহিরপুর থেকে উদ্ধার

সিলেট নগরীর জামতলা এলাকায় বাসার গ্রীল কেটে চুরি যাওয়া সুজুকি জিক্সার মোটরসাইকেল সুনামগঞ্জের তাহিরপুরের আনোয়ারপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

গত সোমবার রাতে মোটরসাইকেলটি চুরি যাওয়ার পর এর মালিক আশীষ কুমার পৈত্য নগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

ওই মামলার প্রেক্ষিতে বুধবার দুপুরে নগরের কাষ্টঘর এলাকা থেকে চিহ্নিত মোটরসাইকেল চোর আলী আকবর তপুকে (২২) আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই তাহিরপুরের আনোয়ারপুর বাজার থেকে রাতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আটক তপু সুনামগঞ্জ সদরের তেঘরিয়া গ্রামের মৃত টিপু মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় ৬/৭ টি মামলা রয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট