১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০১৯
সিলেটের সংবাদ ডেস্ক : সিলেট শহরতলীর খাদিমপাড়ার শাহপরান গেইটে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যুবলীগের বিবদমান খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফছর ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ পুলিশ’সহ উভয়পক্ষে ১০ জন আহত হয়েছেন। আসন্ন সিলেট জেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ৪/৫টি মোটরসাইকেলে আগুন, ইউনিয়ন পরিষদ কার্যালয়েও ভাংচুরের পাশাপাশি দোকানপাটও ভাংচুর হয়েছে। সংঘর্ষে আহত আফছর চেয়ারম্যানের অনুসারী আদিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
সিলেট জেলা যুবলীগের সম্মেলনকে সামনে রেখে দু’পক্ষ বিভক্ত হয়ে পাল্টাপাল্টি মিছিল করছিলো। এর জেরে দু’পক্ষের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহপরান (রঃ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, সংঘর্ষ থামাতে গিয়ে ৪ পুলিশ সদস্য আহত হন। ৪নং খাদিমপাড়া ইউনিয়ন অফিসে ভাংচুর হয়েছে বলেও জানান তিনি। ওসি আরো জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সিলেট তামাবিল সড়কে যান চলাচল বন্ধ থাকলেও ঘন্টা খানেক পরে তা স্বাভাবিক হয়।
এদিকে একটি বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায় রাত ১টার দিকে পুরো খাদিমপাড়ায় অভিযান চালিয়ে ১২জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে রাত ১টার দিকে মুঠোফোনে শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, অভিযান অব্যাহত আছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D