১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০১৯
নগরীর চৌহাট্টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের প্রধান ফটক থেকে জুয়েল আহম্মদ (২৬) নামে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি সে।
সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল জেলার বিয়ানীবাজারের শ্রীধরা গ্রামের আব্দুল খালিকের ছেলে। বর্তমানে নগরীর শাহজালাল উপশহরের বসবাস করে আসছে। এ মামলা ছাড়াও তার বিরুদ্ধে মহানগরের কোতোয়ালী মডেল থানায় আরও দুইটি, বিমানবন্দর থানায় একটি এবং জেলার বিয়ানীবাজার থানা একটি মামলা রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D