১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৯
সাহেদ আহমদ : ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণসহ যাত্রী ও পথচারীদের সচেতনতা কার্যক্রম উপলক্ষে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২ টায় নগরীর আম্বরখানা পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় যান চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সিলেট মহানগর পুলিশের (ট্রাফিক) উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদের সভাপতিত্বে ও (প্রসিকিউশন ইনচার্জ) সার্জেন্ট আবু বক্কর শাওন এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ট্রাফিকের এডিসি নিকুলিন চাকমা, এসি আশিদুর রহমান, বিআরটিএর মোটরযান পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, রোডস এন্ড হাইওয়ের সহকারী প্রকৌশলী ইকবাল আহমদ, সিটি কর্পোরেশনের পরিবহন ইনচার্জ আবুল ফজল, টিআই (প্রশাসন) মো. হাবিবুর রহমান, টিআই মুহিবুর রহমান, টিআই আব্দুল মুকিত, টিআই হানিফ, টিআই নিখিল জীবন চাকমা, টিআই সাইফুর রহমান, সার্জেন্ট প্রকাশ দেবনাথ, সার্জেন্ট হৈমন্তী সরকার, সার্জেন্ট শামীম আহমদ, সার্জেন্ট চয়ন নাইডু, সার্জেন্ট পাংকু তালুকদার, সার্জেন্ট নাজমুল আলম, এএসআই জাহাঙ্গীর মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে ট্রাফিকের ডিসি ফয়সল মাহমুদ বলেন- আমরা দেশকে বদলাতে চাই সেই সাথে আগে নিজে বদলাই। সকলে মিলে সুন্দর একটা শহর গড়ার চেষ্টা করি। চেষ্টা করি নিরাপদ একটা নিরাপদ সড়ক করার জন্য।
তিনি বলেন- দেশটা যেহেতু আমাদের, তাই কর্তব্যও আমাদের। আমাদেরকে অঙ্গীকার করতে হবে দেশটাকে এবং দেশের সড়ককে পরিষ্কার রাখার। এসময় ওভারটেকিং না করার পাশাপাশি উল্টো পথে গাড়ি না চালাতে সবাইকে পরামর্শ দেন।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D