১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯
২৬ জুন ২০১৯, বুধবার : বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসে দগ্ধ মোঃ হারুনুর রশীদ প্রধানমন্ত্রী‘সহ সমাজের দানশীল ব্যক্তিদের সাহায্য-সহযোগিতায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাঁচতে চায়। সে সিলেট সদর উপজেলার শাহপরান থানাধীন খাদিমনগর ইউনিয়নের চৌধুরীপাড়ার আটগাঁও নিবাসী মোঃ রুহুল আমিন ও মোছাঃ রুমি বেগম এর সন্তান। হারুন বর্তমানে টিকরপাড়ার আটগাঁওয়ে বসবাস করছেন।
জানা যায়, হারুনুর রশীদ বিগত ২০১৩ইং সালের ১১ নভেম্বর বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসে দগ্ধ হয়ে দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসা গ্রহণ শেষে সিলেট ফিরে আসেন। আগুনে পুড়ে যাওয়ার কারণে তিনি কর্মক্ষমতা অনেকটা হারিয়ে ফেলেছেন। ফলে পরিবারের ভরণ-পোষণ এবং সন্তানদের শিক্ষা খরচ বহন করতে পারছেন না। এদিকে পরিবারে আর কোন উপার্জনকারী না থাকায় ঢাকায় চিকিৎসাকালীন সময় চিকিৎসার খরচ ও পারিবারিক খরচ ঋণ করে বহন করতে হয়েছে। ফলে বড় অংকের ঋণের বোঝা মাথায় নিয়ে দু’শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি অসহায় অবস্থায় মানবেতর জীবন-যাপন করছেন।
কর্মক্ষমতা হারিয়ে ফেলায় হারুনুর রশীদের পক্ষে পরিবারের ভরণ পোষণ করে ঋণ পরিশোধ করা অসম্ভব। হারুনুর রশীদের পরিবারকে ঋণের বোঝা থেকে বাঁচিয়ে তার সন্তানদের শিক্ষার সুযোগ করে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী’সহ তিনি দেশ-বিদেশে অবস্থানরত সমাজের বিত্তবানদের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন।
হারুনুর রশীদ এর জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিগণ আর্থিক সাহায্য পাঠাতে বিকাশঃ ০১৭১২ ৯১২৮১৫ নাম্বারে অথবা মোঃ হারুনুর রশীদ, ইসলামী ব্যাংক লিমিটেড, লালদিঘীরপাড় শাখা, সিলেট, ব্যাংক একাউন্ট ১০২৪৫ নাম্বারে পাঠাতে পারবেন। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D