১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯
দীর্ঘদিন যাবৎ নির্বাচন না করে একটি গোষ্ঠী অনির্বাচিতভাবে শ্রমিকদের ন্যায্য ভোটাধিকারসহ অন্যান্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। সম্প্রতি মহামান্য হাইকোটের দেওয়া এক রায়ের ভোটের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে সিলেট জেলা অটোরিক্সাশ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট -৭০৭)।
মঙ্গলবার বেলা ২টায় সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা অটোরিক্সাশ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট -৭০৭) এর সাধারণ শ্রমিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. সালমান।
সংবাদ সম্মেরনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে আসছিল একটি গোষ্ঠী। সাধারণ শ্রমিকরা তা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সাধারণ শ্রমিকরা নির্বাচনের দাবিতে আন্দোলন সংগ্রাম করে অনির্বাচিত ঐ গোষ্ঠীর বিরুদ্ধে। তারপরও সাধারণ শ্রমিকদের দাবি দাওয়ার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছিলো ঐ গোষ্ঠীর লোকজন। এ অবস্থায় আমরা সাধারণ শ্রমিকরা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মহামান্য হাইকোট চলতি বছর ২০ মে এক আদেশে বলে সিলেটের আঞ্চলিক শ্রম অধিদপ্তরের পরিচালককে সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-৭০৭ এর নির্বাচন সম্পন্ন করতে প্রদক্ষেপ গ্রহন করতে নির্দেশ প্রদান করেন। এ আদেশের ফলে দীর্ঘ ৪৩ বছর পর উক্ত ইউনিয়নের কার্যকরী কমিটির সাধারণ সদস্যদের ভোটের মাধ্যমে গঠিত হবে।
তিনি বলেন, আদালতের রায়ে শ্রমিকরা ভোটের ন্যায্য অধিকার ফিরে পেয়েছি। সাধারণ শ্রমিকরা অপেক্ষায় আছে সিলেট শ্রম অধিদপ্তরের পরিচালক যথা সময়ে প্রদক্ষেপ গ্রহন করবেন। আদালতের নির্দেশ অনুযায়ী আঞ্চলিক শ্রম-পরিচালক দ্রুততম সময়ের মাধ্যমে আইন অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে বলে আমরা আশাবাদি।
উক্ত নির্বাচন সম্পন্ন করতে নেতৃবৃন্দ সকল মহলের সহযোগীতা কামনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D