১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৯ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৯
সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবহনের জন্য তিনটি বাস প্রদান করেছে নিটল মটরস (নিটল টাটা)।
রোববার বিকেলে নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এক অনুষ্ঠানে বাস তিনটি সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট নগরীতে পাবলিক পরিবহন না থাকায় শিক্ষার্থীদের স্কুলে যেতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। নিটল মটরসের দেয়া বাসগুলো শিক্ষার্থীদের এই দুর্ভোগ লাঘবে অনেক সহযোগিতা করবে।’
পর্যায়ক্রমে সিটি করপোরেশনের পক্ষ থেকে স্কুলবাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
বাস হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নিটল মটরসের প্রোডাক্ট প্রেসিডেন্ট (বাস সিপমেন্ট) মো. জাফর উল্লাহ। সভাপতিত্ব করেন নিটল মটরস সিলেটের ডিলার জালালাবাদ মটরসের চেয়ারম্যান ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক এহতেশামুল হক চৌধুরী।
অনুষ্ঠানে সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা ও নিটল মটরসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D