১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৯
২০২০ সালে ১০ কোটি মানুষকে ডিজিটাল সেন্টারের সেবার আওতায় নিয়ে আসতে চান বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।
বৃহস্পতিবার বিকেলে নগরীর আমানউল্লাহ কনভেনশন হলে ডিজিটাল সেন্টার পরিচালনাকারীদের নিয়ে ‘বিভাগীয় উদ্যোক্তা সম্মেলন-২০১৯’এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে দেশের ৫ হাজার ২৯৩টি ডিজিটাল সেন্টারে মাধ্যমে দেড়শ এর বেশি সেবা প্রদান করা হচ্ছে। প্রতি মাসে ৫০ থেকে ৬০ লক্ষ মানুষ সেবা গ্রহণ করছে। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও ডিজিটাল সেন্টারে ১০ বছর পূর্তি উপলক্ষে আরো ১শটি সেবা ডিজিটাল সেন্টারের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হবে যাতে ২০২০ সালের লক্ষ্য অজর্ন করা যায়।
সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই-এর উপসচিব ও লোকাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মো. পারভেজ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এটুআই-এর অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক পিএএ মো. মোস্তাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এটুআই-এর উপসচিব ও ই-সার্ভিস স্পেশালিস্ট মোহাম্মদ আশরাফুল আমিন, ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ল্যাবের প্রোগ্রাম ম্যানেজার মো. তহরুল হাসান টুটুল, ইএম সল্যুশন আর্কিটেক্ট রেজওয়ানুল হক জামি প্রমুখ।
এর আগে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন সিলেট বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী। এবারের স্লোগান ছিল ‘বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর’।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D