১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৯
পাহাড়, টিলা আর দিগন্ত বিস্তৃত চা-বাগান যেন সিলেটকে আদরে ঢেকে রেখেছে সবুজ চাদরে। সিলেটের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃতির রূপ-লাবণ্যের অপূর্ব ভান্ডার। প্রকৃতির এই লীলাভূমি মুগ্ধ করে সবাইকে। তাইতো সিলেটকে ব্রান্ডিং করা হয়েছে ‘প্রকৃতি কন্যা সিলেট’ নামে।
সিলেটকে পর্যটকদের কাছে আরও আকর্ষণী করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে নগরের প্রবেশমুখে বসানো হচ্ছে ডিজিটাল ডিসপ্লে। যেখানে প্রদর্শন করা হবে নগরের আবহাওয়া, তাপমাত্রাসহ সার্বিক তথ্যাদি।
বৃহস্পতিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ইসলামিক রিলিফ আয়োজিত দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক এক সেমিনারে এ কথা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, ‘ইতিমধ্যে নগরীর শাহজালাল ব্রিজ সংলগ্ন এলাকা ও নগর ভবন এলাকায় দু’টি ডিজিটাল এলইডি ডিসপ্লে স্থাপণ করা হয়েছে। যার মাধ্যমে সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা সহ নগরের তাপমাত্রার খবর প্রচার করা হবে।’
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফের প্রকল্প সমন্ময়কারী রিয়াজ উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে মেয়র আরো বলেন, নগরীর দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করতে হলে সিটি কাউন্সিলরদের সহযোগীতা প্রয়োজন। তিনি বলেন, কাউন্সিলররাই প্রকৃত পক্ষে দরিদ্র জনগোষ্ঠীর কি কি সমস্যা আছে তা ভাল জানেন। একারনেই ইসলামী রিলিফের সদস্যদের সাথে কাউন্সিলরদের সমন্ময় প্রয়োজন।
সেমিনার থেকে ইসলামী রিলিফের কর্মকর্তাদের সাথে সমন্ময় ও তাদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে ৭জন কাউন্সিলরদের দিয়ে একটি কমিটি গঠন করে দেন মেয়র। কমিটির সদস্যরা হলেন, কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লৌদী, রাশেদ আহমদ, আব্দুল মুহিত জাবেদ, সোহেল আহমদ রিপন, এসএম সওকত আমীন তৌহিদ, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম ও কুলসুমা বেগম পপি।
সেমিনারে সিসিকের কাউন্সিলর ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ছাড়াও ইসলামী রিলিফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন। তারা আগামী পাঁচ বছরেবাংলাদেশের দরিদ্রদের কল্যাণে প্রায় আড়াইশ’ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে বলে জানায়।
সেমিনারে সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লৌদী, এসএম সওকত আমীন তৌহিদ, ইসলামী রিলিফ সিলেটের ইনচার্জ জাহিদ হোসেন, সিলেটের আবহাওয়াবিদ সাঈদআহমদ চৌধুরী বক্তব্য রাখেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D