১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৯
২১ জুন ২০১৯, শুক্রবার : সিলেট জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক এর পিতা কুটন মিয়া’র ‘বিদেহী আত্মা’র মাগফেরাত কামনায় সিলেট জেলা যুবদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল গতকাল ২০ জুন বৃহস্পতিবার বাদ মাগরিব দরগাহে হযরত শাহজালাল রহঃ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মখন মিয়া, মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতী বদরুন নুর সায়েক, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, মহানগর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মামুন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতী নেহাল, জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মরহুমের ছেলে আব্দুল মালেক, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, এহছানুল করিম মিশু, মঈন উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, ডাঃ সাঈদুর রহমান, আব্দুস সালাম, আমির হোসেন, রুস্তম আলী, এহছানুল রেজা চৌধুরী, আব্দুল মতিন, আব্দুল মান্নান, আব্দুর রহিম, সুমন আহমদ, ছাব্বির আহমদ প্রমুখ। মিলাদ শেষে মরহুম কুটন মিয়া’র রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মুসল্লিগণ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১৫ জুন শনিবার রাত ১০ টায় নগরীর আম্বরখানা বড়বাজার, গুয়াইটুলা ৬৪/২-মল্লিকার নিজ বাড়িতে কুটন মিয়া ইন্তেকাল করেন। -বিজ্ঞপ্তি


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D