১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, জুন ১২, ২০১৯
সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি’র মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভায় পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মাদকদ্রব্য উদ্ধার অভিযান জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি বলেন, আমরা নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা জানান, মঙ্গলবার সকাল ১০ টায় এসএমপি’র পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদ-উল- ফিতরে সিলেট মেট্রোপলিটন পুলিশ সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করায় তিনি সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান এবং পরবর্তীতে আরো ভালোভাবে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের নির্দেশ দেন। পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কল্যাণ সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
অপরদিকে, দুপুর ১২ টায় এসএমপি’র সদর দপ্তরে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষসহ সকল উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণসহ র্যাব-৯ এর প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধি, হাইওয়ে পুলিশের প্রতিনিধি, মহানগর পিপি মফুর আলী, পিবিআই সিলেট এর প্রতিনিধি ও সি.আই.ডি সিলেট এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় থানার অফিসার ইনচার্জগণ তাদের থানা এলকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।
সভায় মে মাসে ভালো কাজের জন্য এসএমপি’র কোতোয়ালী থানার এসআই শেখ মোঃ ইয়াছিন, , শাহপরাণ (রহঃ) থানার এসআই রাজিব কুমার রায়, এসআই মোঃ আবুল কালাম আজাদ, এসআই শাওন মাহমুদ অপু, সার্জেন্ট মামুনুর রশিদ ভূইয়া, সার্জেন্ট নুরে আলম সিদ্দিকি, এএসআই আহসান কবিরসহ ৬ জনকে অধিক পরিমাণে গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল ও জরিমানা আদায় করার জন্য পুরস্কৃত করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D