১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, জুন ১১, ২০১৯
সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে পে-লোডারসহ সকল ধরনের যান্ত্রিক পদ্ধতিতে নৌকায় পাথর, বালু ও মাটি লোড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা।
সোমবার সকালে উপজেলা শ্রমিক সর্দার সমবায় সমিতি লিমিটেড এর ব্যানারে কয়েক শতাধিক শ্রমিক উপজেলা সদরে বিক্ষোভ করেন। পরে পরে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় শ্রমিক সর্দার সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুন নুর, সদস্য আব্দুল বাছির, ইসমাইল আলী, ছাবুল মিয়া, হারিছ মিয়া, লিয়াকত আলী, কুদ্দুছ মিয়া, জামাল মিয়া ও মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শ্রমিক সর্দার সমবায় সমিতি লিমিটেড গঠন করে দীর্ঘ কয়েক বছর ধরে শ্রমিক দ্বারা নৌকায় পাথর, বালু ও মাটি লোড করা হচ্ছে। কিন্তু, বছরখানেক ধরে শ্রমিকের পরিবর্তে পে-লোডার ও অন্যান্য যন্ত্র ব্যবহার করে নৌকায় বালু, পাথর লোড অব্যাহত রেখেছে কিছু ব্যবসায়ী। এ অবস্থায় উপজেলার প্রায় ৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে।
স্মারকলিপিতে বলা হয়, শ্রমিকরা যদি কাজ-কর্ম না পায় তাহলে এলাকায় অপরাধ বেড়ে যেতে পারে। তাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই শ্রমিকদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D