৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, জুন ৬, ২০১৯
গতকাল দিবাগত রাত আড়াইটার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কক্ষের সামনে দুটি বোমা পাওয়া যায়। এর একটি ফেটেছে অপরটি ফাটেনি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কনক কান্তি বড়ুয়া বলেন, এই ঘটনার সাথে কারা জড়িত তা এখনই আমরা বলতে পারছি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর তদন্ত করছে। তদন্ত শেষেই জানতে পারবো।
বৃহস্পতিবার রাতে বিএসএমএমইউ উপাচার্য বলেন, যদিও প্রশাসনিক ভবনে এ হামলা হয়েছে তবুও আমাদের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও নিরাপত্তার ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান বলেন, পেট্রোল বোমা কীভাবে সেখানে গেল, তা তদন্ত করা হচ্ছে।এই পেট্রোল বোমা উদ্ধারের পর জানা গেছে, দুদিন আগে রেজিস্ট্রার আবদুল হান্নানের কক্ষের সামনে আগুনও ধরানো হয়েছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D