১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জুন ২, ২০১৯
সিলেটের জৈন্তাপুরে ১৬ বোতল ভারতীয় মদ সহ শ্রী ভ্রমর দেবনাথ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১ জুন) রাত ৮টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ কেন্দ্রী গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
সে ঐ এলাকার বলরাম নাথের ছেলে।
পরে আটককৃতের দেয়া তথ্যের ভিত্তিত্বে তার বসত ঘরের খাটের তলা থেকে ১৫ বোতল ভারতীয় ‘এশিয়া ৭২ বিয়ার’ ও ১ বোতল ‘অফিসার চয়েছ’ মদ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে ভ্রমর ভারতীয় মদ ব্যবসা পরিচালনা করে আসছে। তাকে আটকে পুলিশ বিভিন্ন ভাবে চেষ্টা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তার নিজ বসতঘর থেকে মদ সহ তাকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির জানান, ভ্রমর এলাকায় বিভিন্ন ভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে, নিয়মিত অভিযানের মাধ্যমে থাকে মদসহ আটক করি। মাদক আইনে মামলা দায়ের পূর্বক তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D