২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুন ২, ২০১৯
আজকের প্রজন্ম জিয়াউর রহমান সম্পর্কে কিছুই জানে না। তাদের উল্টোভাবে চিত্রায়িত করা হয়। যে বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, তাদের কাছ থেকে আমি শুনেছি সেখানে জিয়াউর রহমানকে ভিলেন হিসেবে, খলনায়ক হিসেবে দেখানো হয়। এটা অত্যন্ত সুপরিকল্পিত। তার মূল অবদানটি হচ্ছে আইডেন্টিটি দেওয়া এবং এতেই বাংলাদেশ ঠিকে আছে।
রোববার সকাল ১১টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিচ তলায় ন্যাশনাল রিসার্চ সেন্টার (এন আর সি) আয়োজিত আঁধারের সাথে দ্বন্দ্ব শীর্ষক স্মৃতি স্মারক ও দেয়ালিকা প্রদর্শনী উদ্বোধনকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের সত্তা নিয়ে তারা কটাক্ষ করে। সততা নিয়েও কটাক্ষ করে। এখন আমরা শুনি বিদেশে পাহাড়ের স্তুপ জমা হয়েছে , অর্থবৃত্তের, সম্পদের। বাড়ি ঘর হচ্ছে ৫টা ৬টা করে। এটা কোনো আলোচনার মধ্যে নাই।
মির্জা ফখরুল বলেন, এখন সময় অত্যন্ত দূর্সময়, একটা সংকট কাল। এই সংকট কালকে অনেকে বলে বিএনপির সংকট। বিএনপির কোনো সংকট নয় এটা। এ সংকট জাতির। বাংলাদেশের জাতি তার সমস্ত অর্জনগুলোকে হারিয়ে ফেলছে।
তিনি বলেন, ১৯৭১ স্বাধীনতা অর্জন করেছিলাম। এখন কি আমরা বাংলাদেশকে স্বাধীন বলতে পারবো? পারি না, কারণ বাংলাদেশ এখন নতজানু হয়ে গেছে। গণতন্ত্র অর্জন করেছিলাম ১৯৭৫ সালে নতুন করে ধ্বংস করে দেওয়া হয়েছে। মূল্যবোধ গুলো একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বাধীন বিচার বিভাগ কোথায়? কিচ্ছু নেই।
মহাসচিব বলেন, দলকে ঠিকেয়ে রাখা, বিএনপিকে ঠিকিয়ে রাখা, জাতীকে ঠিকিয়ে রাখার মূলমন্ত্রটিই হলো জাতীয়তাবাদ। সুতরাং বাংলাদেশের জাতীয়তাবাদের বাইরে অন্য কিছু চিন্তা করাটা আমাদের জন্য ভুল হবে।
আজকে যিনি গণতন্ত্রের সংগ্রামের জন্য কারাগারে আছেন তাকে মুক্ত করতে হবে। যারা জিয়াউর রহমানকে ভালোবাসি, রাজনীতিকে ভালোবাসি, জাতীয়তাবাদকে বিশ্বাস করি। আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে বেগম জিয়াকে মুক্ত করা।
তিনি বলেন, আমরা খুব স্পষ্ট করে এই সরকারকে বলতে চাই অবিলম্বে এই নির্বাচন বাতিল করুন। বাতিল করে নতুন নিরপেক্ষ সরকারের অধীনে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করুন। অন্যথায় জনগণ তাদের যে ন্যায্য দাবি সে দাবি আদায় করে নিবে।
বাবুল তালুকদার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D