১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জুন ২, ২০১৯
হজরত শাহজালাল (রহ.) দারুল ক্বেরাত মাজিদিয়া ফুলতলি কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (১জুন) দুপুরে দরগাহ মাজারে অনুষ্ঠিত হয়।
সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের সাধারণ সম্পাদক শেখ মো. মকন মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে ও হজরত শাহজালাল (রহ.) দারুল ক্বেরাত মাজিদিয়া ফুলতলি কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের নাজিম মাওলানা মো. আব্দুল আজিজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হজরত শাহজালাল (রহ.) মাজারের মোতাওয়াল্লী সরেকওম ফতেহউল্লাহ্ আল আমান।
প্রধান অতিথির বক্তব্যে হজরত শাহজালাল (রহ.) মাজারের মোতাওয়াল্লী সরেকওম ফতেহউল্লাহ্ আল আমান বলেন, প্রত্যেক মুসলমানের জন্য বিশুদ্ধভাবে কুরআন পাঠ করা ফরজ। কুরআন আমাদের মনে প্রশান্তি আনে। কুরআন ও হাদিস দ্বারা চলতে পারলে দুনিয়া ও আখিরাতে আল্লাহতায়ালা এর প্রতিদান আমাদের দেবেন। কুরাআন শরীফ বিশুদ্ধভাবে পাঠ করা জরুরি। আর সহিহ ও বিশুদ্ধভাবে কুরআন পাঠে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে কুরআন প্রশিক্ষণ কেন্দ্রগুলো।
তিনি ছোট ছোট ছেলে-মেয়েদের কুরআন ও হাদিস পাঠে উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান ক্বারি মাওলানা ওয়াছি উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন খাজা মঈন উদ্দিন জালালাবাদী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তওফি আহমদ চৌধুরী, মামুন চৌধুরী, হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের সহসভাপতি পংকি মিয়া জালালী।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আফরোজ মিয়া, সদরুল আলম, শাহজান মিয়া, হাফিজ নিজাম উদ্দিন, শহিদুর রহমান, রফিকুল ইসলাম, গোলাম রাব্বানি, হাসান আলী, জুবের আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, ক্বারি মাওলানা ওয়াসি উদ্দিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D