১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জুন ১, ২০১৯
আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। ইসলাম ধর্মমতে এই রাতের তাৎপর্য ও মর্যাদা অনেক বেশি। কোরআনের ভাষায়, এই রাতের মর্যাদা হাজার মাসের চেয়ে বেশি। সিলেটেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাতটি উদযাপিত হচ্ছে।
হাজার রাতের চেয়ে পূণ্যময় এই রজনীতে ইবাদত করতে এশা ও তারারির নামাযে মসজিদে মসজিদে মুসল্লিদের ভীড় লক্ষ করা গেছে। মাগরিবের পর থেকেই শুরু হয়েছে শবে কদরের আনুষ্ঠানিকতা। চলবে সারারাত। ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে পবিত্র এই রাতের উদযাপন।
তারাবির নামাজের পর থেকে শবে কদরের নামাজ আদায় করতে মুসল্লিরা সমবেত হয়েছেন মসজিদে মসজিদে। বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিলও অনুষ্ঠিত হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D