গুম খুন নির্যাতিত পরিবারের জন্য তারেক রহমানের ঈদ উপহার

প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৯

গুম খুন নির্যাতিত পরিবারের জন্য তারেক রহমানের ঈদ উপহার

সারাদেশে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে খুন, গুম, পঙ্গুত্বের শিকার ও নির্যাতিত পরিবারগুলোর জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প থেকে স্বৈরাচারী-দুর্নীতিবাজ সরকারের হাতে নির্মমভাবে বিচারবহির্ভূত হত্যার শিকার, গুম হওয়া, গুলি এবং ধারালো অস্ত্রের আঘাতে পঙ্গুত্ব বরণ করা বিএনপি ও এর অংগ এবং সহযোগী সংগঠনসমূহের নেতা, কর্মী ও সমর্থকদের অসহায় পরিবারের হাতে এই ঈদ উপহার ২৯ মে ২০১৯ বুধবার থেকে পৌঁছে দেয়া শুরু হয়েছে। প্রথম দিন উপহারপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেনÑ সাবেক এমপি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর পরিবার, সদ্য খুন হওয়া বগুড়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহীনের পরিবার, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতা শহীদ নুরুল আলম নুরুর পরিবার এবং মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলাস্থ শহীদ দ্বীন ইসলামের পরিবার। উল্লেখ্য, এই নিয়ে পরপর চতুর্থবারের মতো নির্যাতিত পরিবারগুলোর জন্য ঈদ উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাঠানো উপহারের মধ্যে রয়েছে জায়নামাজ, তসবি, আতর, খেজুর, পোলাওয়ের চাল, দুধ, চিনি, লাচ্ছা সেমাই, চকলেট, বিস্কুট, রান্নার মসলা, ট্যাং ও ঘি। সঙ্গে রয়েছে তারেক রহমান প্রদত্ত ঈদ কার্ড। এই ঈদ কার্ডের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে সচ্ছল নেতাকর্মী ও গণতন্ত্রকামী প্রতিটি মানুষকে আন্দোলনে নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। মোট ৮২০টি পরিবারের কাছে এই ঈদ উপহার পৌঁছানো হবে। সুষ্ঠুভাবে ঈদ সামগ্রী পৌঁছানোর জন্য প্রায় শতাধিক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।