২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সম্মানের সাথেই হবে বলে মনে করেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, প্যারোলের আবেদন করলে মুক্তি বিবেচনা করা যায়। আমরা বলতে চাই যদি প্যারোলের কথাই বলেন, তাহলে আপনার আইনজীবীদের বলে দেন তারা যেন জামিনের বিরোধীতা না করে। তাহলে তো তিনি জামিনেই মুক্তি পেতে পারেন। প্যারোলের কোনো প্রয়োজন হবে না।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মওদুদ বলেন, ‘আজকে স্পষ্ট যে, এই সরকার চায় না বেগম খালেদা জিয়ার মুক্তি হোক। কারণ তারা জানে বেগম জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি, দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং একদলীয় শাসনের অবসান ঘটবে, বিচার বিভাগের স্বাধীনতা ফিরে আসবে।’
মওদুদ বলেন, ‘সরকারের প্রধানসহ তাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বলেছেন বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা যেনো সংসদে ফিরে আসেন। তারা সংসদে যাক আর না যাক সংসদের বৈধতা কখনই অর্জন করা সম্ভবপর হবে না।’
তিনি বলেন, ‘জাহিদুর রহমান সংসদে গিয়েছেন, যদি আরো দু’একজন যান সরকারের কী সুবিধা হবে জানি না। তবে দেশের মানুষ জানে এই সংসদের বৈধতা কখনই আসবে না এবং আসতে পারে না।’
এসময় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D