২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়, তারা জাতীয়তাবাদী আদর্শের নয়। তারা গণদুশমন, জনগণই তাদের বিচার সময়মতো করবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত গণমাধ্যমবিরোধী কালো আইন বাতিল, সাংবাদিক হত্যার বিচার, বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া এবং কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, আমাদের দলীয় সিদ্ধান্ত যে আমরা পার্লামেন্টে যাব না। দলের সিদ্ধান্ত যিনি অমান্য করবেন, তিনি দলের লোক হিসেবে বিবেচিত হবেন না। দলের সিদ্ধান্ত, দলের আদর্শ এবং নেত্রীকে জেলে রেখে কেউ যদি শপথ নিয়ে থাকে বা ভবিষ্যতে নেয়, তারা জাতীয়তাবাদী শক্তির সঙ্গে চলার যোগ্যতা রাখে না।
তিনি বলেন, দেশের জনগণ ভোট দিতে পারেননি। এটা তো আমার কথা না, এটা দেশের জনগণেরই কথা। যারা আওয়ামী লীগ করে তাদের ৫ পার্সেন্ট লোক কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। সুতরাং জনগণ যেখানে ভোট দিতে পারেননি সেই ৩০০ আসনে কেউ জয় লাভ করেনি, পরাজিতও হয়নি।
মানববন্ধনে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে নির্বাচিত জাহিদুর রহমানকে জাতীয় সংসদ ভবনে শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এর আগে জাহিদুর রহমান নিজেই শপথ নেওয়ার আগ্রহের কথা জানিয়ে সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D