২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৯
বাংলাদেশে এখন রাজনীতি নেই, রাজনীতি একটা দলের কাছে চলে গেছে। পঁচাত্তরে এ দেশে একদলীয় শাসন ব্যবস্থা এসেছিল। সেটা চলে যাওয়ার পরে আবার একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়েছে। এখন যেটা আছে সেটা হলো ছদ্মবেশী গণতন্ত্র।’
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আজকে কারাগারে আটক করে রাখা হয়েছে। যেটা তার আইনগতভাবে পাওনা জামিন সেটাও তিনি পাচ্ছেন না।
বর্তমান সরকার সম্পর্কে মির্জা ফখরুল বলেন, আমরা প্রতিদিনই মনে করব যে, একটা বেআইনি দখলদারি সরকার বসে আছে। তাকে মেনে নেয়ার তো কোনো কারণই নেই। আমরা সরকারকে বলেছি এই নির্বাচনকে বাতিল করে পুনরায় একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে।
‘বেআইনি দখলদার সরকার’কে মেনে নেওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গত নির্বাচনের পর থেকে মানুষ নির্বাচন-বিমুখ ও রাজনীতি-বিমুখ হয়ে গেছে। সুস্থ রাজনৈতিক সংস্কৃতি মানেই সহনশীলতা অন্যের মতামতকে সম্মান করতে হবে, নিজের সমালোচনা শুনতে হবে। তাহলেই দেশে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে।’ এসময় বিগত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান ফখরুল।
সে সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আবু তাহের দুলাল, জেলা বিএনপির দফতর সম্পাদক মামুন-উর-রশিদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D