২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০১৯
খালেদা জিয়ার রোগমুক্তির জন্য নয়াপল্টনে দোয়া মাহফিল
ফ্যাসিবাদী সরকারকে হটাতে হলে গণতান্ত্রিক আন্দোলনকে জোরদার করতে হবে বলে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঠিকমতো খেতে পারেন না। হাঁটতে পারেন না। কারাগারে তাকে সুচিকিৎসা দেয়া হয়নি। আল্লাহ্ যেন আমাদের নেত্রীর রোগমুক্তি করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। গতকাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। মিলাদ মাহফিলপূর্ব সংপ্তি বক্তব্যে দলের অসুস্থ চেয়ারপারসনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে মির্জা ফখরুল বলেন, আপনারা দেখেছেন যখন আমাদের প্রিয় নেত্রীকে গতকাল হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তিনি ভালোভাবে দাঁড়াতে পারেননি। তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেও তিনি স্বস্তিতে ছিলেন না। আজকের এই মিলাদ মাহফিলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, সৃষ্টিকর্তা যেন দ্রুত তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমি দেশবাসীর কাছে দোয়া চাই, দেশবাসী যেন প্রাণভরে পরম করুনাময় আল্লাহর কাছে নেত্রীর আশু রোগমুক্তির জন্য দোয়া করেন। : বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তাকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের বিষয়টি তুলে ধরে ফখরুল বলেন, আমরা স্থায়ী কমিটির সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলাম এবং আমরা চেয়েছি তার ইচ্ছানুযায়ী একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হোক। কিন্তু সরকার আমাদের সেই কথায় কর্ণপাত করেনি। তাকে আবারো পিজি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দেশনেত্রী ঠিকমতো খেতে পারছেন না। তাকে কারাগারে সঠিক চিকিৎসা দেয়া হয়নি। এটা আজকে প্রমাণিত হয়ে গেছে যে, তিনি অত্যন্ত অসুস্থ। তার যে রক্ত পরীা করা হয়েছে। দেখা গেছে যে, প্রতিটি পরীা তার স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। : নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবশ্যই মুক্ত করে আনতে হবে। এই ফ্যাসিবাদী চরম স্বৈরাচারী একনায়কতান্ত্রিক সরকারকে সরাতে আমাদের একটি মাত্র পথ সেটি হলো দেশনেত্রীর নেতৃত্বে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে জয়ী করা। : মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আবদুল কুদ্দুস, কবীর মুরাদ, আবদুল কুদ্দুস, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মনজু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, অনিন্দ্র্য ইসলাম অমিত, আবদুল আউয়াল খান, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, ব্যাবিস্টার মীর হেলালউদ্দিন, কাজী রফিক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আশফাক খন্দকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল কবির বাদরু, ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ নেছারুল হক, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের সদস্য আলহাজ সাখাওয়াত হোসেন নান্নু, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক রাজিব আহসান পাপ্পুসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। : খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় রবিবার গণঅনশন করবে বিএনপি : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী রবিবার ঢাকায় গণঅনশনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার বিকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক মিলাদ মাহফিল থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। : তিনি জানান, রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই গণঅনশন হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপকে ইতিমধ্যে চিঠি দিয়ে জানিয়েছেন। একই সঙ্গে নেত্রীর রোগমুক্তি কামনায় তারা বুধবার সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল করার কর্মসূচিও ঘোষণা করা হয়। মিলাদে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সোমবার বেগম খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়েছে। তিনি ৬২১ নং কেবিনে চিকিৎসা নিচ্ছেন। : রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করা হয়েছে। তাকে সেখানে সুবিধামতো চিকিৎসা সেবা প্রদান করা হয়নি। আমরা কেন্দ্রীয়ভাবে তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করছি। একই উদ্দেশ্যে সারাদেশে বিএনপির উদ্যোগে বুধবার দোয়া মাহফিল হবে। অনশনের জন্য রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অনুমতি চাওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D