নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি বিএনপির উদ্বেগ

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি বিএনপির উদ্বেগ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা ঘটনার প্রাণে বেঁচে আসা বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। শুক্রবার (১৫ মার্চ) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে এ উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, নিউজিল্যান্ড সফররত আমাদের খেলোয়াড়রা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। আমি আল্লাহ কাছে শুকরিয়া জানাচ্ছি তারা প্রাণে রক্ষা পেয়েছেন। ঘটনার পর পরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়েছে তার পক্ষ থেকে উদ্বেগ জানাতে।

রিজভী বলেন, দলের পক্ষ থেকে সন্ত্রাসী হামলায় নিহতদেরও মাগফেরাত কামনা করছি। এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি তিনি আমাদের খেলোয়াড়দের বাছিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদে অনুশীলন শেষে তারা ওই মসজিদে জুমার নামাজ আদায়ে যান। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। বলেন, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। আতঙ্কিত খেলোয়াড়েরা তখন দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন।