ওবায়দুল কাদেরের অবস্থার আরো উন্নতি, সোমবার আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৯

ওবায়দুল কাদেরের অবস্থার আরো উন্নতি, সোমবার আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথা বলছেন; সোমবার তাকে র সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী।

গত শনিবার বাসায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল ওবায়দুল কাদেরের দেখভাল করছেন। প্রতিদিনই চিকিৎসকদের পক্ষ থেকে তার স্বাস্থ্যের আপডেট দেওয়া হয়।

রবিবার সকালে চিকিৎসক দলের সিনিয়র সদস্য ডা. সিবাস্টিন কুমার সামি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের স্বাস্থ্যের উন্নতির কথা জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, ডা. আবু নাসার রিজভী।

পরে আবু নাসার রিজভী তাকে উদ্ধৃত করে হাসপাতালে লবিতে গণমাধ্যমসহ সেখানে উপস্থিতদের বলেন, ‘ওবায়দুল কাদের চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। তার রক্তচাপ স্বাভাবিক, হৃদযন্ত্র ও কিডনি কার্যক্ষম রয়েছে। ইনফেকশনও পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।’

এ ছাড়া নিওরোলজিক্যাল কোনো সমস্যাও নেই। সোমবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে বলেও জানান আবু নাসার রিজভী।