২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৯
গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, মানুষের মাথা কেনা যায় না, গরু-ছাগলের মাথা কেনা যায়। যারা গরু-ছাগলের মত বিক্রি হয় তারা দালাল হিসেবে পরিচিত।
শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টায় রাজধানীর মতিঝিল ইডেন কমপ্লেক্সস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর গণফোরামের বর্ধিতসভায় তিনি এসব কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, কুশাসন থেকে জনগণ মুক্তি চায়, মিথ্যার উপর রাষ্ট্রও চলতে পারে না। দেশে সুস্থ রাজনীতির চাহিদা আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অতীতে রাজনীতি ছিল মানুষকে নিয়ে, মানুষের সংকটগুলো চিহ্নিত করে সক্রিয়ভাবে জনগণের সাথে মিলে মিশে মহানগর নেতৃবৃন্দকে কাজ করার আহ্বান জানান তিনি।
গণফোরাম সভাপতি বলেন, জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে সার্বক্ষণিক জনগণের সাথে থাকলে অচিরেই সুস্থ ধারার রাজনীতি দৃশ্যমান হবে। দেশের বেশীর ভাগ মানুষ সুস্থ ধারার রাজনীতির পক্ষে। এ রাজনীতি চর্চা হতে থাকলে অপরাজনীতি চিরতরে বিদায় নেবে।
মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাইদুর রহমান সাইদ, আইযুব খান ফারুক, রফিকুল ইসলাম পথিক, হারুনুর রশীদ তালুকদার, মো. রওশন ইয়াজদানী, ফরিদা ইয়াছমীন, কাজী হাবিব, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, লতিফুল বারী হামিম, এম. শফিউর রহমান খান বাচ্চু, মো. আজাদ হোসেন, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান বুলু, রেজাউল হাসান, শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D