১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে সিলেট সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। একই সাথে বস্তিবাসীর জন্য নিরাপদ বাসস্থান তৈরি করে দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে নগরীর রিকাবীবাজারস্থ কবি কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় নগরীর দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অনুদান বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধিনে নগরের ১৫২০ জন অসহায় দরিদ্র শিশু শিক্ষার্থীদের প্রত্যেককে ২১৬০ টাকা করে শিক্ষা অনুদান বিতরণ ও সনদ প্রদান করা হয়েছে।
সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের সভাপতিত্বে মেয়র আরো বলেন, ‘নগরীতে কিছু প্রান্তিক জনগোষ্ঠী আছে যারা সামাজিক ও অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার। এসব সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।’
‘সে লক্ষেই নগরীতে অবস্থিত বস্তির সংখ্যা ও কত সংখ্যক নারী-পুরুষ ও শিশু এসব বস্তিতে বসবাস করছেন তার বিস্তারিত হিসেব সংগ্রহ করা হয়েছে। দারিদ্র্য কমাতে ও সামাজিক নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
বস্তিবাসীর প্রতি সহানুভূতি জানিয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমি চাই না, কোনো শিশু বস্তিতে অবহেলিতভাবে বড় হোক। তাদের জন্য একটা নিরাপদ বাসস্থান তৈরী করে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী বিধায়ক রায় চৌধুরী। বক্তব্য রাখেন- সিসিকের ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সিকন্দর আলী, আব্দুল মুহিত জাবেদ, এসএম সওকত আমীন তৌহিদ, তারেক উদ্দিন তাজ, মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রানু, রেবেকা আক্তার লাকী, ইউএনডিপির টাউন ম্যানেজার এবিএম জিয়াউল কবির, লাইভলীহুড ইম্প্রোভমেন্ট এর কোঅর্ডিনেটর মৌসুমী পারভীন, সিটি কোঅর্ডিনেটর মো. ইকবাল হোসেন ও গভার্নেন্স কোঅর্ডিনেটর মো. কামরুজ্জামান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D