১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৯
একাদশ জাতীয় সংসদে তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ার পর দুই ওলির মাজার জিয়ারতে সিলেট এসেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার দুপুরে তিনি সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জেলা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি সিলেট সার্কিট হাউসে যান। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর প্রথমে হজরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করেন। এ সময় তিনি মাজারের মহিলা এবাদত খানায় বেশ কিছু সময় কাটান। পরে হযরত শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করেন। জিয়ারতকালে ড. শিরীন শারমিন চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
স্পিকার আজ রাতেই সিলেট থেকে ঢাকায় ফিরে যাবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D