১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯
সিলেট সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বারখলা রূপালী যুব সংঘের উদ্যোগে ৮তম বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বারখলা এ ব্লকের ভেতরের মাঠে বেলা ২টা হতে মধ্যরাত পর্যন্ত দেশের সুনামধন্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামায়ে কেরাম ওয়াজ-নসিহত পেশ করেন। তারা ইহকাল-পরকাল, নামাজ, নাযাত, দ্বীন ও ইসলামের বিভিন্ন ধিক তোলে ধরে বয়ান করেন। বারখলা রূপালী যুব সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপনের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার বয়ান রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, টিভির মিষ্টিভাষী বক্তা হযরত মাওলানা নুরুল হক জিহাদী আল নাঈমী (ঢাকা), প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মধুরকন্ঠী বক্তা হযরত মাওলানা মামুনুর রশিদ সালেহী (ঢাকা), বিশেষ অতিথি হিসেবে আরো বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা ফয়েজ আহমদ, হাফিজ হযরত মাওলানা আব্দুর শাখুর, হযরত মাওলানা রায়হান উদ্দিন। আর মহা সম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে নছিহত পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা মাহবুব আহমদ নাঈমী। হাফিজ মো: শাহিন আহমদের পরিচালনায় ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, বারখলা রূপালী যুব সংঘের সহ-সভাপতি মিজানুর রহমান সানুর, সাংবাদিক হুমায়ুন কবির লিটন, ক্লাবের সহ-সভাপতি জাবেদ এমরান, শাহজাহান আলম শাহিন, বকুল আহমদ, সুমন আহমদ, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিপু, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুফি, ইমরান খাঁন, সাংগঠনিক সম্পাদক রিমন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব আলী টিপু। আরো ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বী রমিজ আলী, এম এ মুসাব্বির, লিয়াকত মিয়া, ছালিক আহমদ, হেলাল আহমদ, আব্দুস শহিদ, ফারুখ আহমদ, হারুনুর রশিদ, চমক মিন্টু, বিপ্লব আহমদ, রুহেল আহমদ, কাফি, পাপ্পু, মাহিন, জনি ও নবীপ্রেমী মুসল্লিরা। মাওলানা মামুনুর রশিদ সালেহীর দোয়ার মাধ্যমে ইসলামী সুন্নী মহা সম্মেলনের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D