সিলেটে ১৫৪৫ পিস ইয়াবা’সহ দুই যুবক আটক

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯

সিলেটে ১৫৪৫ পিস ইয়াবা’সহ দুই যুবক আটক

সিলেটের মোগলাবাজারে ১৫৪৫ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলো- সিলেটের জালালাবাদ থানার আখালিয়া কলোনীর বাসিন্দা মৃত লালু মিয়ার পুত্র শিবলু মিয়া (৩২) ও জকিগঞ্জ উপজেলার ইলাবাজ গ্রামের মৃত আবদুল জলিলের পুত্র শাহরিয়ার আহমদ (২৭)।

র‌্যাব-৯ সিলেটের দায়িত্বশীল সুত্র জানায়, র‌্যাব-৯ এর সিপিসি, ১ ক্যাম্পের একটি টহল দল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস সড়ক থেকে শিবলু ও শাহরিয়ারকে বহনকারী প্রাইভেটকারটির গতিরোধ করেন। এরপর তল্লাশী চালিয়ে প্রাইভেটকার থেকে ১৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মুল্য প্রায় ৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।

ওই সময় ইয়াবা ব্যবসার সাথে সম্পৃক্ত থাকায় শিপলু ও শাহরিয়ারকেও আটক করা হয়।

আটককৃতদের রাতে এসএসপির মোগলাবাজার থানায় জব্দকৃত ইয়াবাসহ সোপর্দ করার পর র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট