১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯
সিলেট-৩ আসনের এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন, নির্বাচনী এলাকার জনগণ আমার প্রেরণার উৎস। বিগত ৩০ ডিসেম্বর আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ আমাকে নৌকা মার্কায় বিপুল ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দেয়ার জন্য আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের কাছে আমি চির কৃতজ্ঞ। বিগত ১০ বছর এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমার প্রচেষ্টায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ৮ হাজার ৩শ কোটি টাকার উন্নয়ন সাধিত হয়েছে। এই নির্বাচনী এলাকার জনগণকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। ইনশাআল্লাহ আগামীতে এ স্বপ্ন বাস্তবায়ন করবো। আমাকে আল্লাহ যতোদিন বেঁচে রাখবেন আমি জনগণের খাদিম হিসাবে কাজ করে যাবো।
এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী গতকাল শনিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় স্থানীয় চন্ডিপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ভাস্বর রঞ্জন দাস, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সদস্য এ আর সেলিম, মহানগর আওয়ামীলীগের সদস্য এডভোকেট জসিম উদ্দিন, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, মাইজগাঁও ইউপি সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাছিত, ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমদ রাজা, ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির আহবায়ক আব্দুল বারী, উপজেলা আনজুমানে আল ইসলাহ নেতা হারুনুর রশীদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুজিবুর রহমান জকন, জাহিদ ইকবাল সুনাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, প্রবাসী আয়াছুর রহমান, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহ আহমদ চৌধুরী, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক শাইস্তা, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, কাজী সমিতি ও ইমাম সমিতির নেতা মাওলানা আব্দুল জলিল, শিক্ষক সমিতির নেতা শহিদুজ্জামান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলতাবুর রহমান রুনু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আবু মিয়া, ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানার সিবিএ সভাপতি আব্দুল মালিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসিক আহমদ, উপজেলা যুবলীগ এর আহবায়ক মাসার আহমদ শাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আব্দুল হামিদ। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী, শ্রমিক সংগঠন সহ বিভিন্ন পেশার সংগঠনের পক্ষ থেকে মাহমুদ-উস-সামাদ চৌধুরীকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপির হাতে ফুল দিয়ে মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাছিত আওয়ামী লীগে যোগদান করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আতিকুর রহমান সুজন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D