দক্ষিণ সুরমায় গাঁজাসহ ৩ জন মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৯

দক্ষিণ সুরমায় গাঁজাসহ ৩ জন মাদক বিক্রেতা আটক

দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত তিনজন হচ্ছে- সুনামগঞ্জের জগন্নাথপুরের ইলালপুর গ্রামের লালমন চন্দ্র শীলের ছেলে নয়ন চন্দ্র শীল (২৬), একই জেলার সুনামগঞ্জ সদরের শহীদপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে আমির হোসেন (২৫) ও নেত্রকোনা জেলার বারহাট্টা থানার চন্দ্রপুরের মৃত নওয়াব আলী মিয়ার ছেলে হেলিম মিয়া (২৪)।

উদ্ধারকৃত মাদকসহ তাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট